ECA কী? কানাডা ইমিগ্রেশনে এর গুরুত্ব
ECA (Educational Credential Assessment) হলো কানাডা ইমিগ্রেশনের জন্য বিশেষ করে Express Entry এবং PNP (Provincial Nominee Program) আবেদনকারীদের একটি আবশ্যিক শর্ত। কানাডার বাইরে অর্জিত আপনার একাডেমিক সার্টিফিকেটকে কানাডিয়ান মান অনুযায়ী যাচাই বা মূল্যায়ন করার প্রক্রিয়াকেই বলা হয় ECA।
কেন ECA করতে হয়?
যদি আপনি কানাডার বাইরে থেকে স্নাতক (Bachelor), স্নাতকোত্তর (Master) বা ডক্টোরেট (PhD) ডিগ্রি অর্জন করে থাকেন, তবে কানাডায় ইমিগ্রেশনের সময় আপনার ডিগ্রি আসলে কানাডিয়ান স্ট্যান্ডার্ডে কোন লেভেলের সমান – সেটি যাচাইয়ের জন্যই ECA প্রয়োজন হয়।
ECA ছাড়া আপনার বিদেশি সার্টিফিকেটগুলো কানাডায় স্বীকৃতি পায় না। তাই কানাডায় অভিবাসনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
কোন কোন প্রতিষ্ঠান থেকে ECA করতে হয়?
কানাডার IRCC (Immigration, Refugees and Citizenship Canada) কর্তৃক নির্ধারিত কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি আপনার সার্টিফিকেটের ECA করাতে পারেন। এগুলো হলো:
- World Education Services (WES)
- University of Toronto (UOT)
- International Credential Assessment Service of Canada (ICAS)
- International Qualifications Assessment Service (IQAS)
- International Credential Evaluation Service (ICES)
তাছাড়া, নির্দিষ্ট কিছু পেশার জন্য আলাদা প্রতিষ্ঠান নির্ধারিত আছে:
- ডাক্তার / ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য → Medical Council of Canada (MCC)
- ফার্মাসিস্টদের জন্য → Pharmacy Examining Board of Canada (PEBC)
গুরুত্বপূর্ণ বিষয় (IMPORTANT NOTICE)
অনেকেই ভুলভাবে অযথা খরচ করে আগে থেকেই ECA করে ফেলেন। কিন্তু মনে রাখবেন—
- ECA কখনোই Permanent Residency (PR) প্রসেস শুরু করার শর্ত নয়।
- Express Entry ছাড়া অনেক প্রভিন্সিয়াল বা কমিউনিটি প্রোগ্রামে প্রথম ধাপেই ECA লাগবে না।
- তাই সঠিক সময় বুঝে এবং প্রয়োজন অনুযায়ীই ECA করানো উচিত।
আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যাদের আসলেই ECA লাগবে তারা তো করছেনই, কিন্তু যাদের লাগবে না তারাও আগে থেকেই করে ফেলছেন। এতে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাচ্ছে এবং ফ্রি আবেদনগুলোও ব্যয়সাপেক্ষ হয়ে যাচ্ছে।
পরামর্শ ও সহায়তা
আপনি যদি এখনো নিশ্চিত না হন যে আপনার ECA করা প্রয়োজন কি না, অথবা আপনার ইমিগ্রেশন এলিজিবিলিটি, সুযোগ-সুবিধা বা সম্ভাবনা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ
আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ হজ লাইসেন্স এবং আইটিএ অনুমোদিত প্রতিষ্ঠান ।আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট
যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ 📲01711165606 ,📲01715595991
▶ ঢাকা অফিসঃ ৫১/১ ভিআইপি টাওয়ার,লেভেল -৫,ভিআইপি রোড,নয়াপল্টন ,ঢাকা।
▶কেরানীগঞ্জ অফিসঃ ২৭১ নং জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর,দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা।
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক টেলিগ্রাম চ্যানেলে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
আমাদের হজ ও ওমরাহ বিষয়ক হোয়াটসএপ গ্রুপে আপনি এড হয়ে নিয়মিত এই রকম আরো মাসলা মাসায়েল জানতে
সর্বশেষ আপডেটের জন্য, আপনি আমাদের ✅WhatsApp গ্রুপ বা ☑️ টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন।

